পুলিশ গেজেটে নিম্নোক্ত বিষয়গুলি প্রকাশিত হইবেঃ ১ম অংশঃ (১) রাষ্ট্রপতির আদেশসমূহ। (২) প্রযোজ্য নহে। ২য় অংশঃ (১) উচ্চমান সার্ভিসের পুলিশ অফিসার ও বাংলাদেশ পুলিশ সার্ভিসের অফিসারগণের এবং ভারপ্রাপ্ত ডেপুটি সুপারিন্টেন্ডেন্টগণের আগমন ও প্রস্থান বিজ্ঞপ্তিসমূহ। (২) ইন্সপেক্টর জেনারেল ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেলগণের নির্দেশাবলী এবং সাব-ইন্সপেক্টর ও তদূৰ্ব্ব শ্রেণীর অফিসারগণের সম্পর্কিত ডিস্ট্রিক্ট অর্ডার । (৩) ডেপুটি সুপারিন্টেন্ডেন্টগণের কর্মব্যবস্থা সংক্রান্ত তালিকা (মাসে একবার প্রকাশ হয়) । (8)অতিরিক্ত ও সহানুভূতিশীল পেনশনের এবং অনুকম্পজনিত বরাদ্দের বিবরণ (প্রতি তিন মাসে একবার প্রকাশ হয়) । (৫)…