১৮৬১ সালের পুলিশ আইনের ৪ ধারা মোতাবেক সাধারণ পুলিশ জেলার সর্বত্র পুলিশ প্রশাসন ইন্সপেক্টর জেনারেলের অধীনে ন্যস্ত থাকিবে। ৪ ও ৫ ধাৱামতে এলাকাসমূহ ও উহার ভারপ্রাপ্ত অফিসারগণ হইতেছেঃ (১) রেঞ্জঃ একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। (২) জেলাঃ একজন সুপারিন্টেন্ডেন্ট । কতিপয় জেলায় তাহারা অতিরিক্ত, সহকারী বা ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট এর সহায়তায় কার্য পরিচালনা করেন। প্রত্যক রেলওয়ে পুলিশ জেলায়ও সুপারিন্টেন্ডেন্ট রহিয়াছেন। (৩) মহকুমাঃ একজন মহকুমা পুলিশ অফিসার, যিনি সহকারী ডেপুটি বা সুপারিন্টেন্ডেন্ট হইতে পারেন। মহকুমা পুলিশ অফিসার গণ কে কেবল মাত্র গুরুত্বপূর্ণ মহকুমায় নিয়োগ করা হয়। (৪) সার্কেলঃ একজন…