(ক) যখন একটি পুলিশ গার্ড সরবরাহ করা হইবে,তখন উপস্থিত সিনিয়র পুলিশ অফিসার সকলকে লইয়াই গঠিত গার্ডের কমান্ড গ্রহণ করিবেন, তাই তাহার মধ্যে পুলিশ, ওয়ার্ভার, চৌকিদার অথবা এমন অন্যরা যেই থাকুক না কেন। (খ) অফিসার-ইন-কমান্ড গার্ডের আচরণের জন্য দায়ী থাকিবেন। পুলিশ সুপার হয় নিজে অথবা অপারগতায় সংক্ষিপ্ত বিরতি লইয়া গার্ড পরিদর্শন করিবেন । স্থান সংকুলান (গ) যেই বিভাগ অথবা যেই ব্যক্তির নিকট গার্ড ন্যস্ত করা হইয়াছে তাহারাই স্থান সংকুলান এবং পানির ব্যবস্থা করিবেন,কিন্তু যখন জেলখানার স্বাস্থ্য শিবিরের জন্য গার্ড সরবরাহ করা হয় এবং তখন যদি সেল সুপার তাঁবু সরবরাহ করতে পারেন তাহা হইলে তাহার পরিবর্তে…