পুলিশ অফিসারগণের জ্ঞাপন ও নির্দেশনার জন্য কারা সংহিতার ৪৭৪ বিধান পুনরায় পেশ করা হইল “যেইখানে পুলিশ লাইনস জেলখানার খুব নিকটে থাকে দুশিয়ারী সংকেত শুনিবার জন্য, তখন পুলিশ লাইনসে মোতায়েনকৃত কনস্টেবলগণ হুঁশিয়ার কুচকাওয়াজে শরীক হইবেন এবং যদি সেইখানে গোলযোগের সৃষ্টি হয় তাহা হইলে তাহারা তাহা দমনে সহায়তার জন্য কুচকাওয়াজ করিয়া জেলখানায় যাইবেন। একটি গোলযোগের ক্ষেত্রে জেল সুপার পুলিশ সুপারের সঙ্গে মিলিয়া সমন্বিত কার্যক্রম গ্রহণের জন্য এমন একটি যুক্তিযুক্ত ব্যবস্থা লইবেন।" অবস্থার প্রেক্ষিতে বলা যায় যে, এমন ধরনের গোলযোগ দমনে দায়িত্ব পালনের ব্যাপারে পুলিশ সুপারদিগকে বিশেষভাবে প্রশিক্ষিত হইতে…