একজন অফিসারকে প্রত্যেকদিন রাত্রিতে অনির্দিষ্ট সময়ে সকল গার্ড পরিদর্শনের জন্য মোতায়েন করিতে হইবে। এই অফিসারের নাম অন্যান্য বিস্তারিত তথ্যসহ বি পি ফরম নং ১৪৩-এ একটি রেজিস্টারে অন্তর্ভুক্ত করিতে হইবে। পুলিশ সুপার দেখিবেন যে গার্ড পরিদর্শনের সময় ভিন্ন ভিন্ন এবং শহর পুলিশ সতর্ক রহিয়াছে এমনটি দেখিবার জন্য মোতায়েনকৃত অফিসারের সেবা কাজে লাগিয়াছে। গার্ড পরিদর্শনকারী অফিসার পরবর্তী দিন সকালে বি পি ফরম নং ১৪৪-এ তাহার প্রতিবেদন পেশ করিবেন। মহকুমা পর্যায়ে সার্কেল ইন্সপেক্টর এই রেজিস্টার রক্ষণাবেক্ষণ করিবেন । ৬৯৭। কারাগারের জন্য পুলিশ গার্ড (১৮৬১ সালের ৫নং আইনের ১২ ধার)ঃ ক)যেকোন কারাগানের প্রকৃত ও…