সশস্ত্র রক্ষীগণের নির্দেশনার জন্য নিম্নোক্ত বিধিসমূহ প্রতিপালিত হইবে, যাহা কোষাগার ও বারুদখানার রক্ষীগণের ক্ষেত্রে প্রযোজ্য হইবে। এই সকল বিধির একটি অনুলিপি পুলিশ যেই দেশী ভাষায় কথা বলে সেই ভাষায় অনুবাদ করে সহজে নজরে পড়ে এমন জায়গায় টানাইয়া রাখিতে হইবে, যাহাতে দায়িত্ব পালনকারী অফিসারগণ তাহা দেখিতে ও পড়িতে পারেন। টীকাঃ এই সকল বিধি যতটি সম্ভব বন্দী, কোষাগারসমূহ, অস্ত্র গোলাবারুদ অথবা অন্যান্য সম্পত্তি অথবা ব্যক্তিগণের সকল রক্ষীর ক্ষেত্রে প্রযোজ্য বলিয়া বিবেচিত হইবে। (১) প্রত্যেক মোতায়েনকৃত প্রহরীর জন্য পুলিশ সুপার অবশ্যই সুনির্দিষ্ট নির্দেশ দিবেন, তাহাতে (ক) প্রহরীর ক্ষেত্র এবং সীমানা…