(ক) সরকারের অনুমোদনক্রমে নির্মাণকালে রেলওয়েকে রক্ষী সরবরাহ করা যাইতে পারে। যখন রেলওয়ের দায়িত্ব পালনের জন্য রেলওয়ের অনুরোধেই রক্ষী সরবরাহ করা হয়,যাহা পুলিশের সাধারণ কাজের অংশ নহে,তখন সেইজন্য রেলওয়ের নিকট হইতে অর্থ আদায় করিতে হইবে। (খ) রেল সেতুসমূহ অন্যান্য রেলওয়ের মালামাল ও প্রাঙ্গণের মতই সাধারণত রেল ওয়ের সংশ্লিষ্ট কর্মচারী প্রহরীরাই প্রহরা দিবে। এই সকল প্রহরীর পরিবর্তে পুলিশ রক্ষী মোতায়েনের বেলায় (১) যখন পুলিশ রক্ষীদের সেবা রেলওয়ে প্রশাসনের অনুরোধে রেলওয়ের নিকট ন্যস্ত করা হয় তখন রক্ষাদের ব্যয় রেলওয়ের উপর বর্তায়; (২) যদি রাষ্ট্রীয় নীতির সাধারণ ভিত্তিতেই বিকল্প রক্ষী…