(ক) পুলিশ গেজেট এবং ক্রিমিনাল ইন্টেলিজেন্স গেজেট প্রত্যেক সপ্তাহে ইন্সপেক্টর জেনারেলের অফিসে প্রস্তুত তালিকা অনুসারে সকল অফিসে পাঠান হয়। যেকোন সংখ্যা পাওয়া না গেলে তৎসংক্রান্ত অভিযোগ ভারপ্রাপ্ত অফিসার, প্রকাশনা শাখা, বি জি প্রেস ঠিকানায় পাঠাইতে হইবে। সুপারিন্টেন্ডেন্টের নিয়ন্ত্রণাধীন কোন অফিসারের অভিযোগ প্রথমে সুপারিন্টেন্ডেন্টের নিকট পাঠাইতে হইবে। (খ) সকল পুলিশ অফিসার গেজেটে প্রকাশিত যেকোন বিষয় সম্পর্কে ভালভাবে অবহিত হইবেন ইহাই প্রত্যাশা করা হয়। অতএব প্রত্যেক অফিসার গেজেট পাইয় তাহার অধীনস্থ। ব্যক্তিদের যাহারা উহা পুড়িতে পারেন না। তাহদের কাহারও সম্পর্কিত কোন বিষয় থাকিলে তাহা তাহাকে…