বিশেষ আর্মড বাহিনীর একটি অংশ সকল সময় সদর দফতরের লাইন অথবা মহকুমায় স্থানীয় যোগাযোগ নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত থাকিবে। তাহারা “জরুরী বাহিনী বলিয়া পরিচিত হইবে। এই বাহিনী সকল সময় পূর্ণাঙ্গ শক্তি লইয়াই প্রস্তুত থাকিবে, এই বাহিনীর জওয়ানরা আসিবে বিশেষ আর্মড বাহিনী হইতে এবং অবস্থার প্রেক্ষিতে প্রত্যেক অফিসার তাহার পালার গার্ড, এসকর্ট এবং অন্যান্য দায়িত্ব গ্রহণ করিবেন। জরুরী বাহিনীর জন্য বরাদ্দকৃত পূর্ণাঙ্গ সংখ্যক অফিসারগণ সকল সময় অবশ্যই সদর দফতরে উপস্থিত থাকিবেন, যদি না একটি দলকে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনক্রমে অনুপস্থিত থাকিবার জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়। যদি জরুরী বাহিনীর জনবল প্রায়ই…