(ক) সদর দফতরে অবস্থানরত সকল বাহিনী বৃহস্পতিবার এবং ছুটির দিন ব্যতিরেকে প্রতিদিন সকালে ড্রিল করিবে। পুলিশ সুপার প্রতিদিনের খেলাধুলাসহ ড্রিল ও শরীর চর্চার সাপ্তাহিক কর্মসূচী প্রণয়ন করিবেন এবং তাহাদিগকে নির্দেশনামূলক ও অন্যান্য বক্তৃতাও দেওয়া হইবে । দাঙ্গা ড্রিল প্রায়ই অভ্যাস করিতে হইবে এবং সড়ক মার্চ মাঝে মাঝেই করিতে হইবে। যখন আউটডোর কাজ করা সম্ভবপর হয় না, সেইক্ষেত্রে বিকল্প হিসাবে অস্ত্র ও গোলাবারুদের ব্যবহার সম্পর্কে ইনডোর পরামর্শ দিতে হইবে। (খ) সকল জেলা ও মহকুমা সদর দফতরে প্রতি সপ্তাহে একবার করিয়া বাহিনী সমাবেশ কুচকাওয়াজ অনুষ্ঠিত হইবে, সদর দফতরে প্রাপ্য অফিসারগণ তাহাতে শরীক হইবেন। এই…