(ক) জেলার সাধারণ পুলিশের মধ্য হইতেই বিশেষ আর্মড বাহিনী গঠিত হইবে, ইহার মধ্যকার যতজন জওয়ানকে সম্ভব প্রশিক্ষণ প্রদান করিতে হইবে, তবে নিযুক্তির সময় যাহারা শারীরিকভাবে উপযুক্ত নহে অথবা অন্য কোন কারণে যাহাদিগকে এই বাহিনীতে লওয়া হয় নাই— এই ব্যাপারগুলি পুলিশ সুপার দেখিবেন। জেলা পুলিশ বাহিনীর সকল সদস্যই এক সময়ে এই বাহিনীতে দুই বৎসরের মেয়াদে চাকুরী করিবার জন্য দায়ী এবং রেঞ্জের উপ-মহাপরিদর্শকের নির্দেশ ব্যতিরেকে কাহাকেও একনাগাড়ে তাহার অনিচ্ছার বিরুদ্ধে ঐ মেয়াদের বেশি এই বাহিনীতে রাখা যাইবে না একজন কনস্টেবল যদি স্বেচ্ছাভিত্তিতে বিশেষ আর্মড বাহিনীতে স্থায়ীভাবে চাকুরী করিতে চান, তবে তিনি তাহা…