প্রত্যেক বৎসর এপ্রিল মাসের প্রথম দিকে পহেলা এপ্রিল মাস পর্যন্ত স্থায়ী সংস্থাপনার বিস্তারিত বিবরণ (একটি সার-সংক্ষেপসহ) ফরম নং ২৪৪০-এ প্রণয়ন করিয়া দফতরের সকল প্রধানগণ সংশ্লিষ্ট রেঞ্জের উপ-মহাপরিদর্শকের নিকট পেশ করিবেন, তিনি তাহা পরীক্ষা করিবেন এবং তিনি মহাপরিদর্শকের নিকট একটি সুসংহত বিবরণ পেশ করিবেন। অপরাধ তদন্ত বিভাগ এবং গোয়েন্দা শাখাও মহাপরিদর্শকের নিকট অনুরূপ বিবরণ পেশ করিবে। উক্ত বিবরণ প্রেরণের ক্ষেত্রে উপমহাপরির্শকের প্রত্যয়ন করিবেন যে, প্রত্যেক পদের অফিসারগণের সংখ্যা অনুমোদিত পরিমাণের মধ্যেই রহিয়াছে,পূর্ণ নির্দেশনাবলী ফরম সংলগ্ন মন্তব্য দেওয়া হইয়াছে এবং দেওয়ানী জবাবদিহি সংহিতার…