(ক) কেবলমাত্র নিম্নোক্ত পুলিশ অফিসারগণ কেস ডায়েরী দেখিতে পারেন: (১) তদন্তকারী অফিসার; (২) থানার ভারপ্রাপ্ত অফিসার; (৩) অনুরূপ ভারপ্রাপ্ত অফিসারের উচ্চতর পদের যেকোন পুলিশ অফিসার; (৪) কোর্ট অফিসার; (৫) অনুরূপ ডায়েরীর ব্যাপারে বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্টের অফিসের অফিসার বা কেরানী; এবং (৬) সুপারিন্টেন্ডেন্ট কর্তৃক দায়িত্বপ্রাপ্ত অন্য যেকোন অফিসার । (খ) একটি মামলা ডায়েরী দেখিবার জন্য সুপারিন্টেন্ডেন্ট পুলিশ অফিসার ব্যতীত অন্য যেকোন লোককে দায়িত্ব দিতে পারেন। (গ) প্রত্যেক পুলিশ অফিসার তাহার নিকট রক্ষিত মামলা ডায়েরীর নিরাপদ হেফাজতের জন্য দায়ী থাকিবেন। (ঘ) প্রত্যেক মামলা ডায়েরী…