(ক) বিশেষ পুলিশ অফিসারগণকে যেকোন ঝামেলাপূর্ণ অথবা কষ্টকর কাজ হইতে দূরে রাখিবার সর্বাত্মক প্রচেষ্টা চালাইতে হইবে। তাহারা যাহাতে আরোপিত আইন অনুসারে শান্তি রক্ষার কাজ সুচারুভাবে সম্পন্ন করিতে পারে সেইজন্য তাহাদিগকে প্রয়োজনের অতিরিক্ত কাজে লাগান যাইবে না;তাহাদিগকে এমনভাবে কাজে লাগাইতে হইবে যাহাতে তারা তাদের ব্যক্তিগত প্রভাব সর্বোত্তমভাবে প্রয়ােগ করিতে পারে এবং তাহাদিগকে নিম্ন পর্যায়ের অথবা অযৌক্তিক দায়িত্ব দেওয়া যাইবে না। বিশেষ পুলিশ অফিসারের পদটিকে কোনক্রমেই অবমাননাকর হিসাবে গণ্য করা যাইবে না অথবা কষ্টকর কোন কাজে লাগানো যাবে না,বরঞ্চ তাহাকে সম্মানজনক মর্যাদা দিতে হইবে এবং স্মরণ রাখতে হবে…