(ক) যখন শান্তিভঙ্গের দরুন জনজীবন হুমকির সম্মুখীন হয়, সেইক্ষেত্রে জনগণের শান্তি রক্ষায় পুলিশের আইনগত কর্তব্য পালনে সহায়তার জন্য উক্ত এলাকা সংলগ্ন যেকোন অধিবাসীকে আহবান জানাইবার অধিকার সরকারের রহিয়াছে। কিন্তু কলহপ্রিয় উপ-দলগুলির নেতাদিগকে বিশেষ পুলিশ অফিসার হিসাবে নিযুক্ত করিয়া তাহাদিগকে প্রতিবেশীদের চোখে হেয় প্রতিপন্ন করিবার অধিকার সরকারের নাই। তথাপি চরম উত্তেজনা বিরাজ থাকিবার সময়কালে প্রয়োজনের ভিত্তিতে তাহাদিগকে নিযুক্ত করা যুক্তিযুক্ত হইবে, ব্যাপক সংখ্যক মানুষ যেই সকল গণ্যমান্য ও প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তির কর্তৃত্বের প্রতি সম্মান দেখায় এমন মানুষদিগকে বাছাই করা কাম্য, কারণ যখন…