(ক) (১) কেবলমাত্র আকস্মিক জরুরী প্রয়োজন মোকাবেলা করিবার জন্য ১৮৬১ সালের পুলিশ আইনের ১৭ ধারা অনুসারে বিশেষ পুলিশ অফিসারগণকে মোতায়েন করিতে হইবে এবং তাই যখন কেবলমাত্র বিশেষ গোলযোগ বিরাজ করিবে তখনই বিশেষ পুলিশ মোতায়েন করিতে হইবে, যেমন ধর্মীয় উৎসবের সময় অথবা বন্যার সময়, যখন মানুষ একটি বাঁধ কাটিয়া ফেলিতে পারে, যাহা করা অস্তিত্বের জন্য প্রয়োজনীয়। (২)যেইখানে জমির অধিকার-সংক্রান্ত বিবাদ রহিয়া গিয়াছে সেইখানে বিশেষ পুলিশ অফিসারদিগকে মোতায়েন করা যাইবে না, যাহা দেওয়ানী আদালতেই নিষ্পত্তি করিতে হইবে। এই সকল ক্ষেত্রে যদি উক্ত এলাকায় গোলযোগ অথবা মারাত্মক অবস্থা বিরাজ করে এবং যদি উক্ত এলাকায়…