(ক) যে ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে ১৮৬১ সালের পুলিশ আইনের ১৩ ধারা অনুসারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হইয়াছে এবং তিনি যদি মোতায়েনের সময় নির্ধারিত মেয়াদকালের পূর্বেই অতিরিক্ত পুলিশ প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেন, তাহা হইলে ঐ ধারার অনুবিধি অনুসারে ঐ রকম শর্তের মেয়াদ উত্তীর্ণ না হওয়া পর্যন্ত অথবা একটি যুক্তিসঙ্গত সময় পাইয়া তাহাদিগকে সদর দফতরে তলব না করা পর্যন্ত তাহারা আবেদনকারীর ব্যয়েই দায়িত্ব অব্যাহত রাখিবে এবং অতিরিক্ত মানুষদের খরচও তাহাকে করিতে হইবে। (খ) অন্য যেকোন ক্ষেত্রে, যদি সরকার অনুমোদিত সময়ের চাইতেও স্বল্পকালের জন্য অতিরিক্ত পুলিশ রাখিবার ব্যাপারে প্রশ্ন উঠে, তাহা হইলে ইহা…