(ক) সুপারিন্টেন্ডেন্ট যদি মনে করেন যে, কোন মামলায় ম্যাজিস্ট্রেট আসামীকে অত্যন্ত লঘুদণ্ড প্রদান করিয়াছেন কিংবা অসঙ্গতভাবে আসামীকে খালাস দিয়াছেন তাহা হইলে তিনি জেলা ম্যাজিস্ট্রেটের নিকট মামলা পুনর্বিবেচনার আরজি পেশ করিবার জন্য কোর্ট ইন্সপেক্টরকে নির্দেশ দিবেন, অথবা বিচারক ম্যাজিস্ট্রেট একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হইয়া থাকিলে জেলা ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করিবেন যেন তিনি পাবলিক প্রসিকিউটরকে নির্দেশ দেন যে, মামলাটি পুনরায় তদন্তের জন্য অথবা অভিযুক্ত ব্যক্তিকে দায়রায় সোপর্দা করিবার জন্য দায়রা আদালতে অথবা অবস্থানুসারে দণ্ডের মেয়াদ বৃদ্ধির জন্য হাইকোটে আবেদন করা হয়। (খ) পাবলিক…