পুলিশ মামলা পরিচালনার জন্য নিযুক্ত পাবলিক প্রসিকিউটর সাধারণ নিয়ম অনুসারে ফৌজদারী কার্যবিধির ৪৯৪ ধারার অধীনে প্রাপ্ত ক্ষমতা অনুযায়ী মামলা প্রত্যাহারের পূর্বে বিষয়টি জেলা ম্যাজিস্ট্রেটের নিকট পেশ করিবেন : এবং দায়রায় সোপর্দকৃত কোন মামলা প্রত্যাহারে সম্মতিদানের পূর্বে জেলা ম্যাজিস্ট্রেট বিষয়টি লইয়া সুপারিন্টেন্ডেন্টের সহিত পরামর্শ করিবেন । ভাষ্য সাধারণ নিয়ম অনুসারে কোন পুলিশ মামলা পরিচালনা করিবার জন্য পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হইলে ফৌজদারী কার্যবিধির ৪৯৪ ধারাবালে তাহাকে মামলা প্রত্যাহারের ক্ষমতা প্রয়োগ করিবার পূর্বে উহা জেলা ম্যাজিস্ট্রেটের নিকট পেশ করবেন। এবং জেলা ম্যাজিস্ট্রেট দায়রা…