১৮৬১ সালের পুলিশ আইনের ১৫ ধারার আওতায় বেসরকারী সংস্থার অতিরিক্ত পুলিশ মােতায়েনের আবেদন নিম্নোক্ত নীতিমালার ভিত্তিতে গ্রহণ করা হইবে । (১) যতক্ষণ পর্যন্ত অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রয়োজনীয়তা প্রমাণ করা যাইবে না ততক্ষণ পর্যন্ত তাহা মোতায়েন করা হইবে না অথবা যখন ফৌজদারী কার্যবিধির নিবারক ধারার আওতায় কার্যবিবরণী গঠনের মাধ্যমে বাঞ্ছিত ফল পাওয়া যাইবে তখন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হইবে না। (২) যেকোন ধরনের শান্তিভঙ্গের নিবারণ করাই পুলিশের নিয়মিত দায়িত্বের একটি এবং যখন কোন বিবাদের সূচনা হইবে তখন সেই উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েনের খরচ সরকার বহন করিবে এবং কখনও বিবদমান দলের একজন করিবে না। |…