যখন একজন রক্ষীকে মোতায়েনের অনুমোদন দেওয়া হয়,তখন পুলিশ সুপার জেলা সদর দফতর হইতে তাহার মোতায়েনের তারিখের খবরটি মহাপরিদর্শক,মহাহিসাবরক্ষক এবং যে কর্মকর্তাকে ঐ রক্ষী সরবরাহ করা হইতেছে তাহাকে জানাইবেন। যখন অনুমোদিত বাহিনীর লোকবলের কোন পরিবর্তন করা হয় যখন একজন রক্ষীকে প্রত্যাহার করা হয়, তখন ঐ একই কর্তৃপক্ষকে অনুরূপ প্রতিবেদন পাঠাইতে হইবে। সদর দফতরে রক্ষীর প্রত্যাবর্তনের তারিখ রক্ষী প্রত্যাহারের তারিখ বলিয়াই গণ্য হইবে এবং সেই অনুসারেই প্রতিবেদন দাখিল করিতে হইবে। 668. When a guard is sanctioned, the date of its deputation from the district headquarters shall be communicated by the…