১৮৬১ সালের পুলিশ আইনের ১৫ ধারার আওতায় অতিরিক্ত পুলিশের জন্য দেওয়া সকল আবেদন পুলিশ সুপার গ্রহণ করিবেন,তিনি একটি প্রতিবেদনসহ তাহা জেলা ম্যাজিস্ট্রেট,রেঞ্জের উপ-মহাপরিদর্শক,বিভাগীয় কমিশনার এবং মহাপরিদর্শকের মাধ্যমে সরকারের নিকট পেশ করিবেন। জরুরী ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট একই সঙ্গে প্রতিবেদনের কপিসমূহ উপরে উল্লিখিত অফিসার এবং সরকারের নিকট পেশ করিবেন। যেই সমস্ত শর্তাবলীর আওতায় অতিরিক্ত পুলিশের নিযুক্তি গ্রাহ্য তাহা ১৮৬১ সালের ১৫ ধারায় বিবৃত রহিয়াছে এবং প্রতিবেদনে সেইখানে কি অবস্থা বিরাজমান। তাহা সুস্পষ্টভাবে উল্লেখ করিতে হইবে এবং বর্তমানে সেইখানে মোতায়েনকৃত পুলিশ বাহিনী অপর্যাপ্ত বলিয়া…