(ক) যেকোন সরকারী বিভাগ অথবা একটি বেসরকারী প্রতিষ্ঠানকে স্থায়ী পুলিশ। রক্ষী সরবরাহ করিতে হইলে সরকারের অনুমোদন প্রয়োজন। এমন ধরনের রক্ষীসংক্রান্ত প্রত্যেকটি আবেদনে রক্ষীর প্রয়োজনীয়তা সম্পর্কে পুলিশ সুপার ও রেঞ্জের উপ-মহাপরিদর্শকের মতামতসহ আবেদন পরিদর্শকের নিকট পেশ করিতে হইবে। (খ) ব্যাংক,রাষ্ট্রায়ত্ত রেলওয়ে ব্যতিরেকে অন্য রেলওয়ে এবং অন্যান্য বেসরকারী প্রতিষ্ঠানে স্থায়ী পুলিশ রক্ষী সরবরাহ করা হইবে,এবং তাহা এই সকল প্রতিষ্ঠানের নিয়মিত স্বাভাবিক দায়িত্বের অংশ হিসাবে গণ্য হইবে এবং তাহা শান্তি রক্ষার জন্য ১৮৬১ সালের পুলিশ আইনের ১৩ অথবা ১৪ ধারার আওতায় অতিরিক্ত পুলিশ নিযুক্তি হিসাবে গণ্য হইবে…