(ক) ৬৮৫ নম্বরের প্রবিধি থাকা সত্ত্বেও যেকোন জেলা হইতে তাহার বাহিরের যেকোন জায়গায় বিশেষ অথবা জরুরী দায়িত্বের জন্য অফিসারগণকে প্রত্যাহার করিবার পূর্ণ কর্তৃত্ব উপ-মহাপরিদর্শকের রহিয়াছে।। (১) বিশেষ আর্মড বাহিনীর সমস্তটা অথবা আংশিক,এবং (২) যেকোন থানা অথবা অধীনস্থ ফাড়ির অনুমোদিত সংখ্যার সমস্তটি অথবা আংশিক । (খ) (১) অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রয়োজনীয়তা পূর্বে ভাবা হয় নাই এমন আকস্মিক জরুরী বিষয় ব্যতিরেকে উপ-মহাপরিদর্শক জেলা ম্যাজিস্ট্রেটকে তাহার অভিপ্রায় সম্পর্কে (ক) (২) দফা অনুসারে যুক্তিসঙ্গত নোটিস এবং তাহার সম্মতি আদায় ব্যতীত অনুমোদিত বরাদ্দের যেকোন অংশ প্রত্যাহার করিতে পারেন না। (২)…