(ক) ৬৮৫ প্রবিধানের শর্তাবলী সত্ত্বেও একজন পুলিশ সুপারকে যখন প্রতিবেশী জেলার পুলিশ সুপার অথবা জেলা ম্যাজিস্ট্রেট অথবা কমিশনার অত্যন্ত জরুরী ব্যাপারে তৎক্ষণাৎ সহায়তার আহবান জানান, তখন পুলিশ সুপার তাহার জরুরী বাহিনীর সমস্তটা অথবা আংশিক জেলার বাহিরে পাঠাইতে পারেন, যদিও বা তিনি রেঞ্জের মহাপরিদর্শকের নির্দেশ না-ও পাইয়া থাকেন। কিন্তু যদি তিনি এমনটি করেন,তাহা হইলে তিনি সঙ্গে সঙ্গেই তাহা জেলা ম্যাজিস্ট্রেটকে জানাইবেন এবং ঘটনাটি উপমহাপরিদর্শককেও রিপোর্ট করবেন,তিনি মহাপরিদর্শককে তাহা অবগত করাইবেন। (খ) যখন রেঞ্জের উপ-মহাপরিদর্শক জরুরী ভিত্তিতে অন্য জেলায় অতিরিক্ত বাহিনী মোতায়েনের জন্য পুলিশ সুপারকে…