(ক) মহাপরিদর্শক সময়ে সময়ে পুলিশ গেজেটে প্রত্যেক জেলার নিরস্ত্র পুলিশের প্রত্যেকটি পদমর্যাদার অফিসারগণের সংখ্যা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করিবেন,যাহারা তাহার নিয়ন্ত্রণে একটি যোজন বাহিনী হিসাবে গঠিত হইবে এবং বিভাগের যেকোন অংশে জরুরী প্রয়োজন তাহাদিগকে লাগান যাইবে । (খ) প্রত্যেক জেলায় প্রত্যেক পদমর্যাদার অফিসারগণের সংখ্যা প্রত্যেক থানা অথবা অধীনস্থ ফাড়ি হইতেই সরবরাহ করিতে হইবে, যাহা স্থায়ী যোজন নির্দেশে (বিপি ফরম নং ১৩৯) সুস্পষ্টভাবে থাকিতে হইবে এবং ইহা পুলিশ সুপারের পূর্বে রক্ষিত হইবে এবং জেলার প্রত্যেক ইন্সপেক্টরের পূর্বে ইহার একটি করিয়া কপি থাকিবে। (গ) পুলিশ সুপার সময়ে সময়ে অফিসার বাছাই…