(ক) পুলিশ সুপার রেণ্ডের উপ-মহাপরিদর্শকের নির্দেশ ব্যতিরেকে যেকোন নির্দিষ্ট দায়িত্বে বরাদ্দকৃত অফিসারগণের সংখ্যার যেকোন স্থায়ী পরিবর্তন করবেন না অথবা জেলার যেকোন থানায়ও পরিবর্তন আনিবে না অথবা স্থায়ী ধাচের নূতন কোন দায়িত্ব চালু করিবেন না। (খ) পুলিশ সুপার যদি বিবেচনা করেন যে,হয় ইহা তাহার নিজের উদ্যোগে অথবা জেলা ম্যাজিস্ট্রেটের অনুরোধে স্থায়ী ধাঁচের যেকোন নূতন অথবা আবর্তক ধরনের দায়িত্ব চালু করিতে চান,যেই জন্য বরাদ্দের বিবরণীতে কোন নিয়ম নাই তাহা হইলে তিনি সঙ্গে সঙ্গেই ব্যাপারটি উপ-মহাপরিদর্শককে জানাইবেন এবং বাহিনী প্রয়োজনমত বাড়াইবার জন্য আবেদন করিবেন। যদি ব্যাপারটি খুবই জরুরী হয় তাহা…