একজন ম্যাজিস্ট্রেটের অনুমতিক্রমে মামলা তদারককারী পুলিশ অফিসার ফৌজদারী কার্যবিধির ৪৯৫ (২) ধারার অধীনে অভিযোগ প্রত্যাহারের ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও তিনি সুপারিন্টেন্ডেন্টের নির্দেশ ব্যতিরেকে উহা প্রত্যাহার করিবেন না। ভাষ্য মামলা প্রত্যাহারঃ পুলিশ প্রবিধান ১৯৭২ সাল পর্যন্ত সংশোধিত হইলেও দণ্ডবিধির সহিত সঙ্গতিপূর্ণ করিবার লক্ষ্যে উহাতে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন বা পরিবর্ধন করা হয় নাই । উচ্চতৱ আদালতের সিদ্ধান্ত সমূহ মোকদ্দমা প্রত্যাহার-পিপি’র ভূমিকাঃ মোকদ্দমা প্রত্যাহারের প্রশ্ন বিবেচনার সময় পিপি’কে অবশ্যই ন্যায়বিচারের প্রশ্নকে সর্বোচ্চ অগ্ৰাধিকার দিতে হইবে । এই ব্যাপারে রাজনৈতিক বা অন্য…