(ক) প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি দায়িত্বের জন্য প্রকৃতপক্ষে কতজন অফিসারের প্রয়োজন তাহারই হিসাবে পুলিশ প্রশাসন গঠিত হয়, যেই দায়িত্বের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ একটি নৈমিত্তিক রিজার্ভ বাহিনীসহ একই সঙ্গে থাকে যাহা নিচে ব্যাখ্যা দেওয়া হইয়াছে। (খ) যখন একজন দারোগাকে একই রেঞ্জের মধ্যে এক জেলা হইতে আর এক জেলায় বদলি করা হয়, তখন রেঞ্জের উপ-মহাপরিদর্শক প্রত্যেকটি জেলায় সিনিয়র ও জুনিয়র অফিসারদিগকে আনুপাতিক সংখ্যা হারে রাখা হইয়াছে কিনা তাহা দেখিবেন।। (গ) প্রত্যেক জেলায় বিভিন্ন পদমর্যাদার অফিসারগণের সংখ্যা,তাই তাহারা নিরস্ত্র অথবা বিশেষ পুলিশ বাহিনী যেই হউক না কেন, যাহাদিগকে বিভিন্ন দায়িত্বে…