(ক) পুলিশ এবং পুলিশ সার্ভিস ক্যাডারের শক্তি ও বিলিবন্দেজ পুলিশ অফিসারগণের গ্রেড তালিকায় দেখান হইবে, যাহা পর্যায়ক্রমে প্রকাশ করা হয়। (খ) সমস্ত শাখার ইন্সপেক্টরগণের ক্যাডারে এবং সার্জেন্টগণের ক্যাডারসমূহ গ্রেড তালিকার পৃথক অংশে বিভাগওয়ারী দেখান হইবে যাহা প্রত্যেক বৎসরের এপ্রিল মাসে মুদ্রণ করা হয় এবং তাহা মহাপরিদর্শকের দফতরে হালনাগাদ হিসাবে রক্ষণাবেক্ষণ করিতে হইবে । (গ) অপরাধ তদন্ত বিভাগ এবং গোয়েন্দা শাখায় ক্যাডারভুক্ত দারোগাদিগকে প্রত্যেক বৎসর এপ্রিল মাসে গ্রেড তালিকায় দেখান হইবে এবং তাহা অপরাধ তদন্ত বিভাগ ও গোয়েন্দা শাখার উপ-মহাপরিদর্শক কর্তৃক রক্ষণাবেক্ষণ করিতে হইবে। (ঘ) প্রত্যেক…