(ক) যখন সাধারণ পদ্ধতি বিফল হয় কেবলমাত্র তখনই বিশেষজ্ঞগণ বিচারাধীন ব্যক্তির পূর্বেকার সাজার প্রমাণ হিসাবে সাক্ষ্য উদ্ধৃত করিতে পারেন। কিন্তু তাহারা পুলিশ সুপারের অনুমোদন ব্যতিরেকে অধঃস্তন পুলিশদের দ্বারা উদ্ধৃতি দিবেন না। ১৮৭২ সালের সাক্ষ্য আইনের ৪৫ এবং ৭৩ ধারা অনুসারে একজন বিশেষজ্ঞ কেবলমাত্র তখনই সনাক্তকরণে প্রমাণ দিতে পারেন, যখন জেলের ওয়ার্ভারক্ষক, পুলিশ অফিসারগণ এবং পূর্বেকার মামলার ফরিয়াদী ও সাক্ষীগণ যদি উভয়ই তাহাকে এবং তাহার পূর্বেকার সাজা প্রদানের কথা প্রমাণ করেন। (খ) জেলায় নিয়োজিত আঙ্গুলের ছাপ বিশেষজ্ঞদিগকে ৪৯৮ প্রবিধান অনুসারে আদালতে মোতায়েন করা যাইতে পারে। (গ) যদি সাক্ষ্য…