(ক) বিশেষজ্ঞগণ (১) দক্ষ কুশলীদের তৈয়ার এফপি স্লিপসমূহ পরীক্ষা করিবেন, তাহারা দেখিবেন যে, তাহাতে লিপিবদ্ধ সকল বিষয়সমূহ সঠিক এবং সম্পূর্ণ, বিশেষ করিয়া পূর্বেকার সাজার বিষয়সমূহ সবিস্তারে এবং জেল রেজিস্টার “পরীক্ষা করা হইয়াছে বলিয়া মন্তব্য লিখিবেন এবং সহি দিবেন, ইহা ব্যতীতও পিআর স্লিপের পিছনে এবং হিস্টরি টিকেটে মন্তব্য লিখিবেন এবং সহি করিবেন; (২) বন্দীদের স্লিপের মধ্যে যেইগুলিতে অস্পষ্ট অথবা ক্ষীণ ছাপ থাকিবে সেই সকল সিপগুলি নূতন করিয়া তৈয়ার করিবেন; (৩) পিআর বন্দীদের আঙ্গুলের ছাপ লওয়া হইয়াছে কিনা তাহা দেখিবেন এবং এই মর্মে পিআর স্লিপে এবং হিস্টরি টিকিটে এবং জেলে ভর্তির রেজিস্টারে…