(ক) যেই সকল অফিসার আঙ্গুলের ছাপ সংস্থায় প্রশিক্ষণ লইয়াছেন এবং উক্ত সংস্থার প্রধান কর্তৃক লওয়া পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন যাহা উপ-মহাপরিদর্শকের সহকারীর ব্যক্তিগতভাবে তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়, তারপর অপরাধ তদন্ত বিভাগের উপ-মহাপরিদর্শকের সহকারী কেবলমাত্র দক্ষতার সনদ প্রদান করিবেন ॥১ (খ) অনুমোদিত সনদসমূহ প্রদানের তারিখ হইতে তিন বৎসর যাবত কার্যকর থাকিবে এবং পরবতীতে যদি উক্ত অফিসারগণ কমপক্ষে এক সপ্তাহের জন্য আঙ্গুলের ছাপ সংস্থায় আসেন তাহা হইলে সনদ নবায়ন হইতে পারে এবং এই মর্মে উপমহাপরিদর্শকের সহকারীকে সন্তুষ্ট করিতে হইবে যে, তাহারা তাহাদিগের লব্ধজ্ঞান ধরিয়া রাখিয়াছেন এবং এখনও উক্ত সনদ…