(ক) প্রত্যেক বৎসর দুইজন দারোগাকে হস্তলিপি এবং একেকজন দারোগাকে একেক বিষয়ে যেমন ক্ষেপণাস্ত্রবিদ্যা, আলোকচিত্র, পদছাপ, অতি ক্ষুদ্র বিশ্লেষণ এবং নোট জাল ও জালিয়াতি সম্পর্কে নিম্নে বর্ণিত বিষয়ে নির্দিষ্ট সময়ের জন্য প্রশিক্ষণ দিতে হইবে ঃ (১) হস্তলিপি ঃ তিন মাসের বাস্তব প্ৰশিক্ষণসহ এক বৎসর (২) ক্ষেপণাস্ত্রবিদ্যাঃ ঐ (৩) আলোকচিত্র ঃ ঐ (৪) পদছাপ ঃ তিন মাসের বাস্তব প্রশিক্ষণসহ ৬ মাস (৫) অতি ক্ষুদ্র বিশ্লেষণঃ ঐ (৬) জাল নোট এবং মুদ্রা জালিয়াতি ঃ তিন মাসের বাস্তব প্রশিক্ষণসহ ৬ মাসের কোর্স। (খ) ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা রেঞ্জের প্রত্যেক রেঞ্জ হইতে দুইজন করিয়া দারোগা এবং রাজশাহী রেঞ্জ হইতে একজন করিয়া…