একজন অপরাধীর ফেরারী ঘোষিত হইবার সংবাদ পাইয়া যাহার হাতের আঙ্গুলের ছাপ রেকর্ড হিসাবে রহিয়াছে, অথবা জেলখানা অথবা দায়িত্বপূর্ণ হেফাজত হইতে পালায়, অথবা অপরাধ করিয়া ফেরার হয় অথবা সতর্ক নজর এড়াইয়া চলে অথবা দৃষ্টির বাহিরে চলিয়া যায়, সেইক্ষেত্রে নিম্নোক্ত ফরমে একটি লাল স্লিপ তাহার স্লিপের সহিত সংযোজন করিতে হইবে, তাহাতে উক্ত ফেরারী যেই থানা কর্তৃক অনুসন্ধিৎসু তাৎক্ষণিক তাহাদিগকে সংবাদ দেওয়া যাইতে পারে, ইহা ব্যতীত পরবর্তীতে এমন সকল ফেরারীদের আঙ্গুলের ছাপ তল্লাশি করিবার জন্য জ্ঞাপন পাওয়া যাইতে পারে। এই সমস্ত ক্ষেত্রে লাল স্লিপের একটি কপি ফেরারীর শ্রেণীবিন্যাসের সংখ্যার সহিত সংযুক্ত করিয়া…