জেলা সুপার প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দণ্ডবিধির ৩৯৫, ৩৯৬, ৩৯৭, ৩৯৯, ৪০০, ৪০১, ৪০২ এবং ৪১২ ধারা অনুসারে সাজাপ্রাপ্ত সকল বন্দী যাহাদিগকে পরবর্তী মাসেই মুক্তি দেওয়া হইবে, তাহাদিগকে ডুপ্লিকেট পি আর স্লিপসমূহ যাহা ৫০১ নং প্রবিধানের দ্বিতীয় অনুচ্ছেদ অনুসারেই ইস্যু করা হইয়াছে সেই স্লিপের মুক্তির অংশটুকু পূরণের পরই অপরাধ তদন্ত বিভাগের উপ-মহাপরিদর্শকের নিকট পাঠাইতে হইবে। এই জ্ঞাপন প্রাপ্তির পর উপ-মহাপরিদর্শকের সহকারী ৬৩৬ প্রবিধান অনুসারে তাহাদের ছবি তুলিবার ব্যবস্থা গ্রহণ করিবেন এবং যেইখানে প্রয়োজন পড়িবে সেইখানে ৭২ প্রবিধান অনুসারে ক্রিমিনাল ইনটেলিজেন্স গেজেটে সচিত্র ক্রোড়পত্র…