অন্যান্য অপসারণের অতিরিক্ত হিসাবে সকল স্লিপ পর্যায়ক্রমে পরীক্ষা করিতে হইবে এবং তেমন প্রয়োজন হইলে পরে স্থানীয় থানার পুলিশ অফিসারকে জানাবার পরে স্লিপ নিরাপদে অপসারণ করা যায় কিনা তাহা দেখিতে হইবে। রেকর্ডপত্র হইতে স্লিপসমূহ বর্জনের ক্ষেত্রে নিম্নোক্ত বিধিসমূহ মানিয়া চলিতে হইবেঃ (১) যেই সকল ব্যক্তি অপরাধীচক্রের সদস্য নহে এবং যাহার পেশাদার বন্দী, নোট জালিয়াত, মুদ্রা, নকলকারী, অস্ত্র চোরাচালানী, ডাকাত অথবা প্রতারক নহে উহাদের সকল স্লিপসমূহ সর্বশেষ সাজা প্রদানের পর আরও ১০ বৎসর উত্তীর্ণ হইবার পরে সাধারণতঃ বর্জন করিতে হইবে। (২) উপরের (১) দফায় উল্লেখ করা হয় নাই এমন সকল ব্যক্তি এবং অস্ত্র…