(ক) রেকর্ডের জন্য প্রাপ্ত আঙ্গুলের ছাপগুলি বিশেষজ্ঞগণ পরীক্ষা করিবেন, শ্রেণী বিভক্ত করিবেন, সূচক করিবেন, এবং বিন্যাস করিবেন। শ্রেণীকরণ এবং বিন্যাসের কাজগুলি রায় এইচ সি বসু বাহাদুরের লেখা ফিংগার প্রিন্টে দেওয়া নির্দেশনা অনুসারেই করিতে (খ) অনুসন্ধানের জন্য প্রাপ্ত সকল স্লিপসমূহ তদন্ত স্লিপের প্রতিপত্রে একটি প্রতিবেদনসমূহ যথাসম্ভব তাড়াতাড়ি ফেরত পাঠাইতে হইবে। (গ) তদন্তের জন্য স্লিপ পেশ করা হইলে পরে যদি ছাপগুলি ঠিকমত না দেওয়া হইয়া থাকে অথবা সেইগুলি যদি এমনতর অস্পষ্ট থাকে যে, তাহা শ্রেণী বিভক্ত করা অসম্ভব হইয়া পড়ে, তাহা হইলে তাহা অনুসন্ধান ব্যতীতই ফেরত পাঠাইতে হইবে এবং নূতন করিয়া স্লিপ…