(ক) সংস্থার মূল দায়িত্ব হইল নিম্নরূপঃ (১) রেকর্ডভুক্ত করিবার জন্য প্রাপ্ত স্লিপসমূহ পরীক্ষা করা, শ্রেণীবিভক্ত করা, সূচক করা এবং সেইগুলি বিন্যস্ত করা ; (২) অনুসন্ধানের জন্য ক্লিপসমূহ তল্লাশি করা এবং ফলাফল জানান; (৩) প্রাপ্ত পেশকৃত দলিলের প্রিন্টসমূহ আরও গাঢ় করা এবং তুলনার জন্য ফটো প্রিন্ট লওয়া ; (৪) কেন্দ্রীয় এবং জেলা কারাগারে আঙ্গুলের ছাপ সংশ্লিষ্ট সকল কাজ পরীক্ষা নিরীক্ষা করা : (৫) ৬৪৬ প্রবিধানের শর্তনুসারের স্লিপসমূহ বিলুপ্ত করা ; (খ) ভারপ্রাপ্ত অফিসার সংস্থার দক্ষতা রক্ষণাবেক্ষণ এবং বিশেষজ্ঞদের চলাচল নিয়ন্ত্রনের জন্য দায়ী।ইহা ব্যতীত জেলা এবং কারাগার সমুহের বিশেষজ্ঞদের পরিদর্শনের…