একটি ফৌজদারী মামলায় যখন একজন বিচার বিভাগীয় অফিসার একজন হস্তলিপি বিশেষজ্ঞের মতামত অথবা সাক্ষ্য গ্রহণ করা প্রয়োজনীয় বলিয়া মনে করেন তখন সেই মর্মে অথবা জেলা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অপরাধ তদন্ত বিভাগের উপমহাপরিদর্শকের নিকট একটি প্রতিবেদন পাঠাইতে হইবে। একই সময়ে তাহাকে জানাইতে হইবে যে, কোন তারিখে হস্তরেখা বিশেষজ্ঞের মতামত প্রয়োজন। যদি অপরাধ তদন্ত বিভাগের সংশ্লিষ্ট কোন সরকারী বিশেষজ্ঞকে পাওয়া যায় অথবা যদি উল্লিখিত তারিখে কোন বিশেষজ্ঞকে পাঠান সম্ভব হয়, তাহা হইলে উপ-মহাপরিদর্শক উক্ত অফিসারকে পাঠাইবার জন্য প্রাথমিক কাজের ব্যবস্থা করিবেন, হস্তরেখা বিশেষজ্ঞ যেই সমস্ত ব্যাপারে মতামত দিবেন। সেই…