(ক) সফরকারী অফিসার সফরে বাহির হইয়া প্রতিদিন কোথায় অবস্থান করিবেন। সেই সকল জায়গায় বিবরণ সফরে যাইবার পূর্বে অবশ্য অফিসে রাখিয়া যাইবেন । উক্ত বিবরণ প্রয়োজনবোধে একটি সীলমোহরাঙ্কিত খামে বন্ধ করিয়া রাখিয়া যাওয়া যাইতে পারে এবং কেবলমাত্র জরুরী অবস্থায় উহা খোলা হইবে। (খ) একজন সার্কেল ইন্সপেক্টর দুই দিনের বেশি সফরে বহির্গত হইলে, যাইবার পূর্বে সম্ভব হইলে তদীয় সার্কেলের অন্তর্গত সকল থানার ভারপ্রাপ্ত অফিসারগণকে তাহাৱ প্রস্তাবিত সফরের কর্মসূচী পাঠাইবেন । তৎসহ যেই সমস্ত পোস্ট অফিসের বরাবরে তাহার নিকট সরাসরি কাগজ পাঠানো যাইবে তাহার নামও তিনি উক্ত সফর কর্মসূচীতে উল্লেখ করিবেন । ভাষ্য পুলিশের…