(ক) কেবলমাত্র পুলিশ সুপার অথবা উর্ধ্বতন পদমর্যাদার অফিসারগণের নির্দেশের প্রেক্ষিতেই কারাবন্দীদের ছবি তুলিতে হইবে। (খ) কেবলমাত্র তখনই ছবি তুলিতে হইবে ঃ (১) একটি তদন্ত, অনুসন্ধান অথবা বিচারের সংশ্লিষ্টতার ক্ষেত্রে;এবং (২)কারাবন্দীদের ক্ষেত্রে সাধারনত ঃ অপরাধের শ্রেনীভিত্তিক অভিযুক্ত হইলে পরে ছবি রেকর্ড হিসাবে তোলা প্রয়োজনীয় মনে হয়। (গ)(১) পুলিশ সুপার(খ)(১) দফা অনুসারে যখন ছবি তুলিবার অনুমোদন দিবেন তখন নেগেটিভ হইতে ৩ কপি ছবি প্রিন্ট করিতে হইবে তাহার সংখ্যা উল্লেখ করবেন। আলোকচিত্র সংস্থার অফিসার ব্যতিরেকে যখন অন্য কোন আলোকচিত্র শিল্পীকে নিয়োগ করা হয়, তখন ছবি তুলিবার সময় দারোগার পদমর্যাদার…