(ক) আলোকচিত্র সংস্থার ভারপ্রাপ্ত অফিসার একটি তালিকা সংরক্ষণ করিবেন, যাহাতে বিভিন্ন জায়গায় বসবাসরত স্থানীয় আলোকচিত্র শিল্পীদের নাম-ধাম থাকিবে, যাহারা যুক্তিযুক্ত হারে বিভাগের ছবি তুলিতে রাজী হইয়াছেন। যখনই সম্ভব হইবে তখনই ভ্রমণ ব্যয় বাঁচাইবার লক্ষ্যে এমন ধরনের আলোকচিত্র শিল্পীদের সেবা কাজে লাগাইতে হইবে। (খ) যেই সমস্ত জায়গায় স্থানীয় কোন আলোকচিত্র শিল্পী বসবাস করে না অথবা যেই সকল ক্ষেত্রে ব্যাপক সংখ্যক অপরাধীর ছবি তোলা প্রয়োজন সেইক্ষেত্রে বিভাগ হইতে একজন আলোকচিত্র শিল্পীকে মোতায়েন করিতে হইবে। টীকা ঃ যখন একজন বেসরকারী আলোকচিত্র শিল্পী অথবা দারোগার নিচের পদমর্যাদার বিভাগের একজন আলোকচিত্র…