(ক) যখন একটি জেলার একটি ঘটনা ঘটিয়া যায়, তাহার ক্রিয়া পদ্ধতিতে আশ্চর্যজনক স্বাতন্ত্র্যতা অথবা অভিনবত্ব প্রকাশ পায় অথবা আভাষ দেয় যে, তাহা পরিশিষ্ট ৩২-এ উল্লিখিত অপরাধী গোত্রের একজনের কাজ অথবা অন্য যেকোন ভ্রাম্যমাণ পেশাদার অপরাধীচক্র সংশ্লিষ্ট এবং অভিযুক্ত ব্যক্তি যদি অপরিচিতি হয় অথবা অপরাধ করিবার পর যদি ফেরারী হয়, তাহা হইলে তদন্তকারী অফিসার বিপি ফরম নং ১৩৭-এর অপরাধী গোয়েন্দা সংস্থায় একটি রেফারেন্স দিবে। ফরমের ৭-এর কলামে বর্ণনামূলক তালিকা পরিশিষ্ট ১০-এর বিধৃত নির্দেশনা অনুসারে যথাসম্ভব বাস্তবতার প্রেক্ষিতে অত্যন্ত সতর্কতার সহিত প্রণয়ন করিতে হইবে। এমন ধরনের রেফারেন্সগুলি যথাসম্ভব খুব…