(ক) অপরাধ তদন্ত বিভাগের প্রত্যেক অফিসারকে জেলায় মোতায়েন করা হইলে পরে তিনি পুলিশ সুপার অথবা কমিশনার অব পুলিশ-এর নিকট সম্বোধন করা একটি চিঠি বহন করিবেন, মামলার ক্ষেত্র হিসাবে হয় তাহাকে যেই প্রকৃতির অনুসন্ধানের জন্য পাঠান হইয়াছে চিঠিতে তাহার বর্ণনা থাকিতে হইবে অথবা যেই সকল ক্ষেত্রে খুবই গোপনীয়তা বজায় রাখা দরকার। সেইখানে তাহার মিশনের উদ্দেশ্যে মৌখিকভাবে ব্যাখ্যাদানের পর কর্তৃত্ব প্রদান করিতে হইবে। যেই সমস্ত মামলার ক্ষেত্রে প্রেরিত অফিসার পুলিশ সুপারের অধীনে কাজ করিবেন না, সেইক্ষেত্রে পুলিশ সুপার তাহার যেই ধরনের সহায়তা প্রয়োজন তেমন সহযোগিতা করিবেন। (খ) এমন চিঠিপত্রগুলি ব্যক্তিগতভাবে…