(ক) হেডকোয়াটার্র হইতে বাহিরে যাইবার পূর্বে সুপারিন্টেন্ডেন্ট অবশ্যই তাহার অনুপস্থিতিকালে অফিসের দৈনন্দিন কার্য পরিচালনার জন্য একজন অতিরিক্ত বা অ্যাসিস্ট্যান্ট বা ডেপুটি সুপারিন্টেন্ডেন্টকে অথবা একজন ইন্সপেক্টরকে ভারপ্রাপ্ত অফিসার হিসাবে নিযুক্ত করিয়া লিখিত আদেশ রেকর্ড করিবেন। (খ) অনুচ্ছেদ (ক)-এর অধীনে একজন ইন্সপেক্টরকে নিয়োগ করা হইলে ১৮৬১ সালের পুলিশ আইন অথবা উহার অধীনে প্রণীত ও সরকার কর্তৃক অনুমোদিত কোন কার্যবিধির অধীনে সুপারিন্টেন্ডেন্ট যেই সমস্ত দায়িত্ব তাহার উপর ন্যস্ত করিবেন। সেই সমস্ত দায়িত্ব তিনি পালন করিবেন। ভাষ্য সদর দফতর ত্যাগ করিবার পূর্বে কোন সুপারিন্টেন্ডেন্ট লিখিত আদেশবলে…