(ক) অপরাধ তদন্ত বিভাগ যেইখানে অংশ লইবে এমন প্রত্যেক অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে একটি করিয়া পৃথক ফাইল খুলিতে হইবে, বিভাগ অনুসন্ধান অথবা তদন্ত নিয়ন্ত্রণ অথবা সহযোগিতা করিলেও এমন পৃথক ফাইল খুলিতে হইবে, যাহার মধ্যে সকল আদেশ অথবা জ্ঞাপন জারির কপিসমূহ এবং প্রাপ্ত সকল দিনলিপি প্রতিবেদনসমূহ এবং জ্ঞাপনপত্র থাকিবে। ভাষ্য অনুসন্ধান ও তদন্তের আলাদা ফাইল রাখিতে হইবে কিনাঃ অপরাধ তদন্ত বিভাগ কর্তৃক অনুসন্ধান ও তদন্ত কিংবা সহায়তা প্রদানের ব্যাপারে নিজস্ব ফাইল সংরক্ষণ বাধ্যতামূলক। এই ফাইলে জারিকৃত সকল আদেশ ও বিধি এবং প্রাপ্ত সকল ডায়েরী রিপোর্ট ও চিঠির অনুলিপি থাকিবে। 629. A separate file shall be…