(ক) ইহা সরকারের কাম্য যে, যেইখানে একটি দুর্বৃত্তদলের অস্তিত্ব পাওয়া যাইবে, সেইখানে সুনির্দিষ্ট মামলা হিসাবে দুবৃত্ত দলের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনিতে হইবে। তথাপি যদি ইহা ভাবা হয় যে, এই কার্যপ্রণালী দুর্বৃত্তদলকে কার্যকরভাবে ভাঙিবে না এবং সেইখানে যদি একটি দুর্বৃত্তদল-সংক্রান্ত মামলা গঠনের উপযুক্ত আদালত থাকে (দণ্ডবিধির ৪০০ এবং ৪০১ ধারায়), তাহা হইলে পুলিশ সুপার অপরাধ তদন্ত বিভাগের উপ-মহাপরিদর্শককে তাহার বিভাগের অভিজ্ঞ ইন্সপেক্টরকে প্রাপ্ত আলামত তুলনামূলকভাবে নির্ণয়ের জন্য মোতায়েন করিবেন। এই অনুসন্ধান সমাপ্তির পর ইন্সপেক্টর নিম্নোক্ত (খ) দফার বিভিন্ন শিরোনামের ভিত্তিতে বিবরণীসহ একটি…