(ক) অপরাধ তদন্ত বিভাগের ইন্সপেক্টরবৃন্দ এবং উচ্চ পর্যায়ের অফিসারগণ একটি থানার একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার চাইতেও পদমর্যাদায় উপরে এবং যেমন ফৌজদারী কার্যবিধির ৫৫১ ধারা অনুসারে তিনি যেই এলাকায় থাকিবেন সেইখানে তাহার ক্ষমতা ব্যবহার করিতে পারিবেন, একই ক্ষমতা একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা তাহার থানার সীমানার মধ্যেই যেমন ব্যবহার করেন। যখন একটি মামলার জন্য তদন্ত চালানো হইবে বলে কাম্য হয় তখন একটি বিশেষ তদন্তের জন্য সেইখানে অপরাধ তদন্ত বিভাগের একজন দারোগাকে মোতায়েন করিবার ক্ষমতা তাহাদের রহিয়াছে। (খ) (১) বিভাগের যেই সকল অফিসারকে মামলা অথবা অনুসন্ধানের জন্য জেলায় মোতায়েনের পর নিয়ন্ত্রণে আনা হইয়াছে,…