(ক) ৬২১ প্রবিধানের আওতাভুক্ত বিষয় ব্যতিরেকে নিয়ন্ত্রণাধীন অনুসন্ধান অথবা তদন্তের একটি দিনলিপি, সংলগ্নী এবং অগ্রগতির প্রতিবেদন পুলিশ সুপারের নিকট পাঠাইতে হইবে এবং একটি কপি অপরাধ তদন্ত বিভাগের উপ-মহাপরিদর্শকের নিকট পাঠাইতে হইবে। বিভাগের একজন দারোগার ক্ষেত্রে ঐ সকল অফিসারগণের নিকট দাখিলতব্য দিনলিপি, সংলগ্নী এবং অগ্রগতির রিপোর্ট উক্ত দারোগা যাহার আওতায় কাজ এমন সার্কেল অথবা অপরাধ তদন্ত বিভাগের ইন্সক্টেরের মাধ্যমে পেশ করিবেন। অপরাধ তদন্ত বিভাগের একজন অফিসারের একটি দিনলিপি অথবা প্রতিবেদনের ব্যাপারে পুলিশ সুপার যেকোন একটি নির্দেশ প্রদান, পরামর্শ অথবা মন্তব্য করিলে পরে তাহার একটি কপি উক্ত বিভাগের…